বরিশালে দু’জনকে পিষে মারলো বেপরোয়া গতির ট্রাক
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে ট্রাকচাপায় ভ্যানচালকসহ এক যাত্রী নিহত হয়েছেন। সোমবার (২৪ জুন) সকালে উপজেলার বাটাজোর বাইচখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গৌরনদীর সাঁকোকাঠী গ্রামের মাছ ব্যবসায়ী বরুন দাস (৫৫) ও ভ্যানচালক বাবুগঞ্জের আগরপুর গ্রামের বাসিন্দা আয়নাল বেপারী (৬০)।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা জানান, ভোরে আগরপুর থেকে মাছ কেনার জন্য ব্যাটারিচালিত ভ্যানযোগে গৌরনদীর মাহিলাড়া বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন বরুন ও আয়নাল। পথিমধ্যে বাটাজোর বাইচখোলা এলাকায় পৌঁছালে বরিশালগামী একটি ট্রাক বেপরোয়া গতিতে যাওয়ার সময় ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাছ ব্যবসায়ী বরুন দাস ও ভ্যানচালক আয়নাল বেপারী নিহত হন।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাকটি জব্দ করেছে। তবে চালককে আটক করা যায়নি। এছাড়া নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শাওন খান/এফএ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগই নেই: প্রতিমন্ত্রী সাকি
- ২ খাগড়াছড়িতে রান্নাঘর থেকে গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার
- ৩ পলাতক ইউপি চেয়ারম্যানের চেয়ার দখল নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ
- ৪ চুয়াডাঙ্গায় ১০ দিন পর মারা গেলেন আহত জামায়াত নেতা
- ৫ রূপগঞ্জে সাংবাদিককে অপহরণ-মুক্তিপণ দাবি, ৫ ঘণ্টা পর উদ্ধার