ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী দুই বান্ধবীর
জয়পুরহাটে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন
জয়পুরহাট সদরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আরোহী দুই নারী নিহত হয়েছেন। তারা সম্পর্কে বান্ধবী ছিলেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ৭টার দিকে জয়পুরহাট-ধামুইরহাট সড়কের সদর উপজেলার মঙ্গলবাড়ি ময়েজ মেমোরিয়াল ডিগ্রি কলেজের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা জয়পুরহাট সদর উপজেলার ঈম্বরপুর গ্রামের এনতাদুল হকের মেয়ে এনজিওকর্মী জুঁথি সুলতানা (২২) ও ইছুয়া খাত্তা গ্রামের শাকিল হোসেনের স্ত্রী মরিয়ম (২০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বেসরকারি সংস্থা ডিএমএসের মঙ্গলবাড়ি শাখার হিসাবরক্ষক জুঁথি তার নিজের মোটরসাইকেলে করে বান্ধবী মরিয়মকে জয়পুরহাট স্টেশনে ট্রেনে উঠিয়ে দেওয়ার জন্য রওয়ানা দেন। পথে মঙ্গলবাড়ি মেমোরিয়াল ডিগ্রি কলেজের সামনে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জুঁথি ও হাসপাতালে নেওয়ার পর মরিয়ম মারা যান।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন।
এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দুই মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ৫০ বারের বেশি ‘স্যার’ সম্বোধন ডিসির
- ২ চুয়াডাঙ্গায় প্রাচীর নির্মাণ ঘিরে দুই পরিবারের সংঘর্ষ, নিহত ১
- ৩ তেল নিতে লাগবে হেলমেট-ড্রাইভিং লাইসেন্স, দেখাতে হবে বৈধ কাগজপত্র
- ৪ বরযাত্রীর গাড়ি সাইড দেওয়া নিয়ে সংঘর্ষ, থামাতে গিয়ে ট্রাক চালক নিহত
- ৫ পাবনায় পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির পোস্টারিংয়ে তোলপাড়, জনমনে আতঙ্ক