শিশু-কিশোরদের কাছে সিগারেট বিক্রি করায় জরিমানা
জয়পুরহাটের ক্ষেতলালে শিশু-কিশোরদের কাছে সিগারেট বিক্রি করায় দুই দোকানদারকে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২ জুলাই) বিকেলে উপজেলার ভাসিলা বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল আরা।
এসময় ভাসিলা বাজারের মুদিদোকানি কফির উদ্দিনকে ৫০০ ও মামরুল উদ্দিনকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল আরা বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় দোকানগুলোতে শিশু-কিশোরদের কাছে বিড়ি-সিগারেট বিক্রি করছেন দোকানদাররা। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জমি কম দেওয়ার অভিযোগ তুলে বাবার কবর ভাঙচুর করলেন ছেলে
- ২ দুই মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ৫০ বারের বেশি ‘স্যার’ সম্বোধন ডিসির
- ৩ চুয়াডাঙ্গায় প্রাচীর নির্মাণ ঘিরে দুই পরিবারের সংঘর্ষ, নিহত ১
- ৪ তেল নিতে লাগবে হেলমেট-ড্রাইভিং লাইসেন্স, দেখাতে হবে বৈধ কাগজপত্র
- ৫ বরযাত্রীর গাড়ি সাইড দেওয়া নিয়ে সংঘর্ষ, থামাতে গিয়ে ট্রাক চালক নিহত