ঝালকাঠিতে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন
ঝালকাঠি নবগ্রামের চাঞ্চল্যকর আব্দুস সালাম খান হত্যা মামলায় ৩ জনকে যাবজ্জীবন সাজা দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শফিকুল করীম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- আলমগীর হাওলাদার (৩৮), কামাল হাওলাদার (৩৫) মিরন ওরফে বুলু (৩২)।
জানা গেছে, নবগ্রামের আব্দুস সালাম খানকে ২০০৯ সালে হত্যা করে প্রতিপক্ষরা। এতে তার স্ত্রী লাবনী আক্তার বাদী হয়ে আলমগীর হাং , কামাল হাং, মিরন ওরফে বুলু, জলিল, মিলন ও গনিকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। আদালত সাক্ষ্যগ্রহণ ও পর্যালোচনা শেষে ৩জনকে দণ্ড ও বাকি ৩ জনকে বেকসুর খালাস প্রদান করেন। রায় ঘোষণাকালে সকল আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
বাদী পক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট আব্দুল মন্নান রসুল ও আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আ.রশিদ সিকদার।
আতিকুর রহমান/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেফতার করায় র্যাবের ওপর হামলা, বাইকে আগুন
- ২ ঢাকাস্থ বদলগাছী সমিতির ইফতার ও নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা
- ৩ বর্তমান সরকার কারও প্রতিপক্ষ নয়: প্রতিমন্ত্রী নুর
- ৪ ৫২০ নয়, কুমিল্লায় বরাদ্দ এসেছে ৫০০ কার্টন খেজুর: জেলা প্রশাসক
- ৫ নির্মাণ শেষ হওয়ার আগেই ধসে পড়লো ব্যায়ামাগারের ছাদ