কামড় দেওয়া রাসেল ভাইপার নিয়ে হাসপাতালে যুবক
হাসপাতালে চিকিৎসাধীন মো. রুবেল
কামড় দেওয়া রাসেলস ভাইপার মেরে বস্তায় করে ফের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছেন মো. রুবেল (২৬) নামের এক যুবক।
শুক্রবার (৭ জুলাই) সকালে পাবনার ঈশ্বরদী উপজেলায় কৈকুন্না গ্রাম থেকে এসে তিনি হাসপাতালে ভর্তি হন। মো. রুবেল ওই গ্রামের জিনাত আলীর ছেলে।
আরও পড়ুন
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিল্লাল হোসেন জানান, সকালে কলাবাগানে কাজ করার সময় একটি রাসেলস ভাইপার তাকে কামড় দেয়। এরপর তিনি সাপটিকে মেরে ফেলেন। পরে সেটি বস্তায় ভরে হাসপাতালে নিয় আসেন। এখন তিনি ১৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।
এর আগে ৩০ মে রাজশাহীর চারঘাটে ধান কাটতে গিয়ে রাসেলস ভাইপারের কামড়ে গুরুতর আহত কৃষক হেফজুল ইসলাম (৪৫)। এরপর সেই কৃষক সাপটিকে মেরে বস্তায় করে নিজে রামেক হাসপাতালে হাজির হন।
সাখাওয়াত হোসেন/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বরিশালে ১ লাখ টাকা ও বিএনপির ভোটার স্লিপসহ দুই ব্যক্তি আটক
- ২ ঝালকাঠিতে অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু
- ৩ রাতে ভোটকেন্দ্রে জামায়াতের প্রার্থীর প্রবেশ ঘিরে উত্তেজনা
- ৪ রেজাল্ট শিটে পোলিং এজেন্টের অগ্রিম সই, প্রিসাইডিং কর্মকর্তাকে অপসারণ
- ৫ টাঙ্গাইল-৮ আসনের স্বতন্ত্র প্রার্থীর দুই কর্মীকে জরিমানা