ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বেনাপোলে ৪০০ মোবাইলসহ আটক ১

প্রকাশিত: ০৬:৫১ এএম, ২৭ এপ্রিল ২০১৬

বেনাপোলে আশিকুর রহমান (২৫) নামে এক পাসপোর্টধারী যাত্রীর কাছ থেকে ৪০০ পিস মোবাইল ও ২৯০ পিস মোবাইলের ব্যাটারি আটক করেছে আইসিপি ক্যাম্পের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বুধবার সকালে বেনাপোল পোর্ট থানার চেকপোষ্ট প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে তাকে আটক করা হয়।

যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার নজরুল ইসলাম জানান, বিপুল পরিমাণ ভারতের তৈরি নোকিয়া ১০৮ মডেলের মোবাইল ও তার ব্যাটারির একটি চালান আসছে এ ধরনের সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশিকুরকে আটক করা হয়। আটক মোবাইল ও ব্যাটারির সিজার মূল্য  ১৩ লাখ ৪৫ হাজার টাকা। আটক মালামাল বেনাপোল কাস্টমস হাউসে জমা করা হবে।

জামাল হোসেন/এসএস/এমএস