ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে এসিল্যান্ডের স্বাক্ষর জাল করায় আটক ১

প্রকাশিত: ০৯:২৮ এএম, ২৭ এপ্রিল ২০১৬

গাজীপুরে প্রাক্তন সহকারী কমিশনারের (ভূমি) স্বাক্ষর জাল করে মিস কেইস নোটিশ জারির দায়ে এক প্রতারককে পুলিশে সোপর্দ করা হয়েছে। বুধবার দুপুরে গাজীপুর সদর ভূমি অফিসে মো. অপু (২৮) নামে এক প্রতারককে আটক করা হয়।

আটক অপু গাজীপুর সিটি কর্পোরেশনের কানাইয়া এলাকার জাকির হোসেনের ছেলে।

গাজীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা লিজা জানান, প্রাক্তন সহকারী কর্মকর্তা (ভূমি) বিনীতা রানীর স্বাক্ষর জাল করে সিটি কর্পোরেশনের দক্ষিণ সালনা এলাকার জনৈক আবু কাওছারের পক্ষে মিস কেইস নং ১৯/১৬ নং নথির নোটিশ জারি করেন অপু। অথচ এ অফিসের সর্বশেষ নথি নম্বর ১৭/১৬।

তিনি জানান, বিষয়টি তার নজরে আসলে অপুকে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় অপু সাবেক এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে নোটিশ জারির কথা স্বীকার করেন। পরে তাকে জয়দেবপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আমিনুল ইসলাম/এফএ/এমএস