নোয়াখালী পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে নোয়াখালী পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল করেছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী পৌরসভার নির্বাচনে রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুব্রত কুমার দে এর কাছে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দেন।
আগামী ২৫ মে অনুষ্ঠিতব্য নোয়াখালী পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী সহিদুল্যা খান সোহেল, বিএনপি মনোনীত বর্তমান মেয়র হারুনুর রশিদ আজাদ এবং ইসলামী আন্দোলনের মওলানা সহিদুল ইসলামসহ কাউন্সিলারগণ তাদের মনোনয়ন পত্র জমা দেন।
এসময় জেলা আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিজানুর রহমান/এমএএস/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভোট চাইতে গিয়ে হেনস্তার প্রতিবাদে যশোরে জামায়াতের মহিলা শাখার বিক্ষোভ
- ২ তিন দফা জানাজা শেষে জামায়াত নেতা বাদলের দাফন সম্পন্ন
- ৩ পোস্টাল ব্যালটে জোরপূর্বক ভোট আদায়, পোস্ট মাস্টার বলছেন ভিত্তিহীন
- ৪ নিরপেক্ষ ভূমিকা পালন না করলে জনগণ মিডিয়াকেও লালকার্ড দেখাবে
- ৫ বিএনপিতে যোগ দিলেন খেলাফত মজলিসের অর্ধশতাধিক নেতাকর্মী