মোংলা-রামপালে সংখ্যালঘুদের জানমাল রক্ষায় বিএনপির টহল
বাগেরহাটে সংখ্যালঘুদের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় টহলে নেমেছে বিএনপি। মঙ্গলবার (৬ আগস্ট) জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা এ কার্যক্রম শুরু হয়।
দুপুরে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জুলফিকার আলী নেতাকর্মীদের নিয়ে এক জরুরি বৈঠক করে যাবতীয় সম্পদ রক্ষায় শান্তি কমিটি গঠন করেন। এ কমিটির সবাইকে সজাগ থেকে টহলের থাকার নির্দেশনা দেন।

এদিকে মোংলায়ও শান্তি কমিটি গঠন করে সংখ্যালঘুদের মন্দির, গীর্জা, জানমাল ও বন্দর, শিল্প এলাকা এবং তাপবিদ্যুৎ কেন্দ্রসহ রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় টহলের কাজ শুরু করেছেন স্থানীয় বিএনপি।
আবু হোসাইন সুমন/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাইবান্ধায় স্কুল শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
- ২ গাজীপুরে মাদরাসা শিক্ষার্থীসহ দুজনের আগুন পোড়া মরদেহ উদ্ধার
- ৩ প্রবাসীর বাড়িতে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, হাত-পা বাঁধা পুত্রবধূ উদ্ধার
- ৪ চোরাই গরু দিয়ে ইফতার, প্রবাসীর সম্পৃক্ততা নেই দাবি স্থানীয়দের
- ৫ ইভটিজিংয়ে বাধা দেওয়া নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু