জামালপুর কারাগারে বিক্ষোভ, ৬ বন্দি নিহত
জামালপুর জেলা কারাগারে বিক্ষোভের ঘটনায় ছয় বন্দি নিহত হয়েছেন। তবে নিহতদের পরিচয় জানা যায়নি। সেনাবাহিনীর সহায়তায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে।
শুক্রবার (৯ আগস্ট) দুপুরে জেল সুপার আবু ফাত্তাহ এতথ্য নিশ্চিত করেন। এর আগে, বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর থেকে কারাগারের ভেতরে বন্দিদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এসময় তারা পালানোর চেষ্টার পাশাপাশি কারাগারের ভেতরে আগুন ধরিয়ে দেন।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ছাত্র ও রাজনৈতিক মামলার জামিনপ্রাপ্ত আসামিদের বৃহস্পতিবার মুক্তি দিলে সেখানে থাকা বন্দিরাও মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে তাদের নিয়ন্ত্রণ করতে রাবার বুলেট ছোড়া হয়। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও দিনভর থেমে থেমে গুলির শব্দ শোনা যায়। এ ঘটনায় ছয় বন্দি নিহত হয়েছেন।
নাসিম উদ্দিন/এসআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পুরোনো রাষ্ট্রপতিকে পুনর্বহাল রাখার কোনো মানে নেই: উমামা ফাতেমা
- ২ সরকার সংবাদপত্রের স্বাধীনতার ক্ষেত্রে অত্যন্ত উদার: টুকু
- ৩ জীবনে এমন অনুভূতি হয়নি, মনে হচ্ছিল মাটি নিচ থেকে সরে যাচ্ছে
- ৪ রাজনৈতিক পরিচয়ে কেউ যেন চাঁদা নিতে না পারে: নুরুল হক নুর
- ৫ ৫২-৭১-৯০-২৪ ধারণ করে এগিয়ে যেতে হবে: এলজিআরডি মন্ত্রী