সাতক্ষীরা
মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেলো নাতির, হাসপাতালে নানি
সাতক্ষীরার দেবহাটায় মাইক্রোবাসের ধাক্কায় আলী হাসান (৮) নামের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) সকালে উপজেলার বহেরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আলী হোসেন উপজেলার সেকেন্দ্রা গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় শাহিন হোসেন জানান, সকালে সেকেন্দ্রা থেকে শিশু আলী হাসান নানার বাড়ি যাচ্ছিল। নানির সঙ্গে আলী হাসান বহেরা এলাকায় পৌঁছালে পেছন থেকে (ঢাকা মেট্রো-চ ৫১-৫৮১২) মাইক্রোবাস তাদের ধাক্কা দেয়। এসময় আলী হাসান ঘটনাস্থলে মারা যায় এবং তার নানি গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ মাহমুদ হোসেন জানান, সড়ক দুর্ঘটনার বিষয়টি শুনেছি। দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন।
আহসানুর রহমান রাজীব/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাইবান্ধায় স্কুল শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
- ২ গাজীপুরে মাদরাসা শিক্ষার্থীসহ দুজনের আগুন পোড়া মরদেহ উদ্ধার
- ৩ প্রবাসীর বাড়িতে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, হাত-পা বাঁধা পুত্রবধূ উদ্ধার
- ৪ চোরাই গরু দিয়ে ইফতার, প্রবাসীর সম্পৃক্ততা নেই দাবি স্থানীয়দের
- ৫ ইভটিজিংয়ে বাধা দেওয়া নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু