ফরিদপুরে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে কলেজছাত্র নিখোঁজ
ফরিদপুর শহরের মদনখালীর স্লুইসগেট এলাকায় বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সালেহ আহমেদ (২০) নামের এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন।
রোববার (১১ আগস্ট) দুপুর দেড়টার দিকে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে ওই কলেজছাত্র নিখোঁজ হন।
সালেহ আহমেদ শহরের টেপাখোলা এলাকার মো. হোসেন আহমেদের ছেলে। তিনি সরকারি রাজেন্দ্র কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান জানান, একটি ডুবুরি দল উদ্ধারে কাজ করছে। এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। আমরা তাকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এর আগে গত ৩ জুলাই ফারদিন শেখ (১৮) নামের এক কলেজছাত্রও ওই স্লুইস গেট এলাকায় গোসলে নেমে নিখোঁজ হয়েছিলেন। নিখোঁজের দু'দিন পর তার মরদেহ উদ্ধার করা হয়। ফারদিন শহরের কমলাপুর বালির মাঠ এলাকার সিরাজ শেখের ছেলে ছিলেন। তিনি সরকারি ইয়াছিন কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ওই ঘটনার পর স্লুইস গেট এলাকায় পানিতে না নামতে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়।
এন কে বি নয়ন/এএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চাহিদা মতো তেল না পেয়ে পাম্প কর্মচারীদের মারধর করলেন ছাত্রদল নেতারা
- ২ চাঁপাইনবাবগঞ্জে হামের প্রাদুর্ভাব বেড়েছে, তিন মাসে ৪ শিশুর মৃত্যু
- ৩ রাজশাহী বিভাগে হামের প্রকোপ, মার্চেই আক্রান্ত ৭৭ মৃত্যু ৩
- ৪ গাইবান্ধায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত করায় দুই ব্যবসায়ীকে জরিমানা
- ৫ যোগদানের চারদিন পর শিবচর থানার ওসি প্রত্যাহার