ট্রাকচাপায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী মা-ছেলের
ফাইল ছবি
কুমিল্লা সদর দক্ষিণে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মা-ছেলের মৃত্যু হয়েছে। তবে দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন মোটরসাইকেলচালক।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জেলার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকার ইয়াছিনের স্ত্রী মিতু আক্তার (২৮) ও তার ছেলে আলভী (১৬ মাস)।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইয়াছিন তার স্ত্রী ও ছেলেকে নিয়ে মোটরসাইকেলযোগে কুমিল্লা থেকে চৌদ্দগ্রাম মিয়াবাজার যাচ্ছিলেন। দুপুর পৌনে ১টার দিকে মহাসড়কের সদর দক্ষিণ উপজেলা পরিষদ সংলগ্ন মল্লিকা সিএনজি পাম্পের সামনে পৌঁছালে একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ট্রাকচাপায় ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হন। তবে প্রাণে বেঁচে যান মোটরসাইকেলচালক ইয়াছিন।
ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় মা ও ছেলের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই নিহতের স্বজনরা মরদেহ বাড়ি নিয়ে গেছেন।
জাহিদ পাটোয়ারী/এসআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফেনীতে জমির টপসয়েল কাটা বন্ধে মধ্যরাত পর্যন্ত অভিযান
- ২ কুমারখালীতে গভীর রাতে আগুনে পুড়ল তিন দোকান
- ৩ বিশ্ববিদ্যালয়ের পাশ থেকে বালু উত্তোলন, ঝুঁকিতে ছাত্র হোস্টেল
- ৪ ময়লায় জীবন পুড়লেও পড়ে আছে ৩ কোটি টাকার বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট
- ৫ সার্ভারে পেমেন্ট দেখালেও অ্যাকাউন্টে যাচ্ছে না মাতৃত্বকালীন সহায়তা