পাটুরিয়ায় বালুবাহী ট্রলারডুবি : নিখোঁজ ২
ফাইল ছবি
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে পন্টুনের কাছে একটি বালুবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২ জন নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ ব্যক্তিরা হলেন, মজিব প্রামাণিক ও কুদ্দুস প্রামাণিক। তাদের বাড়ি পাবনা সদর উপজেলার চর তারাপুর গ্রামে।
রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝড়ের সময় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছে, সন্ধ্যার দিকে বালুবাহী ট্রলারটি পাটুরিয়ার ৩ নম্বর ঘাটে নেয়ার সময় পন্টুনের ধাক্কায় সেটি উল্টে যায়। এসময় ট্রলারটিতে ৮ জন ছিলেন। এদের মধ্যে ৬ জন ঘাটে উঠে এলেও ২ জন এখনো নিখোঁজ রয়েছেন।
পাটুরিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামীম ঘটনাটি নিশ্চিত করে বলেছেন, নিখোঁজদের উদ্ধার করতে ডুবুরি ডাকা হয়েছে।
খোরশেদ/ এমএএস/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা