ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

টঙ্গীতে সিম ও ভিওআইপি সরঞ্জামসহ যুবক আটক

প্রকাশিত: ০৫:২৩ এএম, ০২ মে ২০১৬

টঙ্গীর মধ্য আরিচপুর এলাকা থেকে বিভিন্ন মোবাইল ফোন অপারেটরের প্রায় দুই হাজার সিম, ভিওআইপি সরঞ্জাম ও কম্পিউটারের সিপিইউসহ এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় সোমবার সকালে টঙ্গী থানায় মামলা হয়েছে।

আটক যুবকের নাম মো. সাখাওয়াত হোসেন (২৫)। তিনি নোয়াখালীর সেনবাগ থানার নজরপুর গ্রামের মো. সফিউদ্দিনের ছেলে।

টঙ্গী থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সিদ্দিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় মধ্য আরিচপুরের কাজী ভিলার একটি ভাড়া বাসায় অভিযান চলানো হয়। পরে সেখান থেকে বিভিন্ন মোবাইল ফোন অপারেটরের প্রায় দুই হাজার সিম ও ভিওআইপি সরঞ্জাম জব্দ ও সাখাওয়াতকে আটক করা হয়েছে।
                    
আমিনুল ইসলাম/এসএস/এমএস

আরও পড়ুন