গৃহকর্মীকে যৌন নির্যাতন : খাদ্য কর্মকতা গ্রেফতার
রংপুরে ১২ বছরের এক শিশু গৃহকর্মীর ওপর যৌন নির্যাতনের অভিযোগে রংপুরের মিঠাপুকুর উপজেলা খাদ্য কর্মকর্তা খাদেমুল ইসলাম হিরুকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।
যৌন নির্যাতনের অভিযোগে দায়ের করা এক মামলায় রোববার বিকেলে নগরীর ধাপ সাগরপাড়াস্থ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত হিরু কুড়িগ্রাম জেলার নাজিরা খেজুরেরতল গ্রামের মৃত আব্দুর রউফ মন্ডলের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, নীলফামারীর জলডাকা উপজেলার ওই শিশুটি গত শনিবার গৃহকর্মী হিসেবে খাদেমুল ইসলাম হিরুর বাসায় যোগদান করে। ওই দিন রাতেই হিরু শিশুটির উপর জোরপূর্বক যৌন নির্যাতন চালায়। এতে মেয়েটি গুরুতর অসুস্থ হলে রোববার সকালে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি বর্তমানে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে বলে জানা যায়।
এ ঘটনায় ওই শিশুর ফুফা রবিউল ইসলাম বাদী হয়ে রোববার সকালে রংপুর কোতয়ালী থানায় মামলা দায়ের করলে পুলিশ হিরুকে গ্রেফতার করে।
কর্তব্যরত চিকিৎসক ডা. কোহিনুর ইসলাম জাগো নিউজকে জানান, মেয়েটির প্রচুর রক্তক্ষরণ হয়েছে।
কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম জাগো নিউজকে জানান, গ্রেফতারকৃত খাদেমুল ইসলাম হিরুকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জেল হাজতে পাঠানো হয়েছে।
জিতু কবীর/এফএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি