ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শপথ গ্রহণের পর ইউপি সদস্য গ্রেফতার

প্রকাশিত: ০১:৩৮ পিএম, ০২ মে ২০১৬

কুমিল্লায় শপথ গ্রহণের পর মো. মিন্টু মিয়া নামে নবনির্বাচিত এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে দেবিদ্বার উপজেলা পরিষদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিকেলে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

জানা যায়, সোমবার দেবিদ্বার উপজেলা পরিষদ মিলনায়তনে ওই উপজেলার নবনির্বাচিত ও গেজেটভুক্ত ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়। শপথগ্রহণ শেষে পুলিশের উপস্থিতি টের পেয়ে উপজেলার রসুলপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য মো. মিন্টু মিয়া পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করে থানায় নেয়া হয়।

দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, ইউপি সদস্য মিন্টু মিয়া মাদক আইনে দুইটি মামলার পলাতক আসামি। এছাড়া তার বিরুদ্ধে আরো মামলা রয়েছে।

কামাল উদ্দিন/এআরএ/এবিএস