ভোমরা স্থলবন্দরে সব পণ্য আমদানির অনুমোদন, আনন্দ মিছিল
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে সব পণ্য আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে আনন্দ মিছিল হয়েছে বন্দরে। বুধবার ভোমরা কাস্টমস সিঅ্যান্ডএফ অ্যাজেন্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে এই মিছিল হয়।
মিছিল শেষে সমাবেশ বক্তব্য দেন- ভোমরা সিঅ্যান্ডএফ অ্যাজেন্টস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক হাবিবুর রহমান হবি, সদস্য অহিদুল ইসলাম, রাইসুল হক টুটু, ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের লুৎফর রহমান মন্টু, কর্মচারী অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক হাদিউজ্জামান বাদশাহ, আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সদস্য আসাদুল ইসলাম প্রমুখ।
বক্তারা ভোমরা স্থলবন্দর দিয়ে গুঁড়া দুধ ছাড়া অন্যান্য সব পণ্য আমদানির গেজেট প্রকাশ করায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, নৌ পরিবহন উপদেষ্টা ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আহসানুর রহমান রাজীব/জেডএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রবাসীর বাড়িতে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, হাত-পা বাঁধা পুত্রবধূ উদ্ধার
- ২ চোরাই গরু দিয়ে ইফতার, প্রবাসীর সম্পৃক্ততা নেই দাবি স্থানীয়দের
- ৩ ইভটিজিংয়ে বাধা দেওয়া নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু
- ৪ অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করলে আইনের কঠোর প্রয়োগ করবো: আইনমন্ত্রী
- ৫ ভূমি মন্ত্রণালয়কে আধুনিকায়ন করা হচ্ছে: ভূমি প্রতিমন্ত্রী