স্কুলছাত্র ত্বকী হত্যা
১১ বছর পর গ্রেফতার তিন আসামি, ৬ দিনের রিমান্ড মঞ্জুর
নারায়ণগঞ্জের আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ঘটনার ১১ বছর পর তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। তাদের প্রত্যেককে ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোম ও মঙ্গল দুদিন নারায়ণগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে বিচারক তাদের রিমান্ড মঞ্জুর করেন। গ্রেফতাররা হলেন মামুন, শরীফ ও কাজল।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ আসামিদের রিমান্ডে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব-১১ এর অধিনায়ক (সিও) লেফট্যানেন্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা বলেন, ত্বকী হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
২০১৩ সালের ৬ মার্চ নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়ক থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় তানভীর মুহাম্মদ ত্বকীকে। এরপর ৮ মার্চ শীতলক্ষ্যা নদী সংলগ্ন কুমুদিনী খাল থেকে তার ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা রফিউর রাব্বী বাদী হয়ে সদর থানায় মামলা করেন।
মোবাশ্বির শ্রাবণ/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি