৫ দিন পর মেহেরপুরে-চুয়াডাঙ্গা রুটে বাস চলাচল শুরু
টানা পাঁচদিন পর মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল শুরু হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের সঙ্গে মোটর শ্রমিক ও বাস মালিক সমিতির নেতৃবৃন্দের আলোচনার প্রেক্ষিতে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বাস চলাচল শুরু হয়।
মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান জানান, শনিবার বিকেলে চুয়াডাঙ্গা বাস মালিক সমিতি ও ইজিবাইক চালকদের দ্বন্দ্বের জের ধরে মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের সব ধরনের লোকাল বাস চলাচল বন্ধ করে দেয় বাস মালিক ও মোটর শ্রমিক ইউনিয়ন। প্রশাসন ও পুলিশ বিভাগের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাসে বাস চলাচল শুরু করা হয়েছে।
আসিফ ইকবাল/এফএ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঘুস ছাড়া নড়েন না বরিশালের জেলা রেজিস্ট্রার
- ২ ভিসা কার্যক্রম স্বাভাবিক করতে ভারত ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৩ বিতরণ কর্মসূচির উদ্বোধন করতে ১০ মার্চ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৪ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির মনোনয়নপত্র তুললেন বাদশা
- ৫ শ্রমিক হত্যা মামলায় সেলিনা হায়াৎ আইভীকে শ্যোন অ্যারেস্ট