ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত

প্রকাশিত: ০২:৪৩ পিএম, ০৩ মে ২০১৬

গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শ্রীফলতলী এলাকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কালিয়াকৈর উপজেলার নলূয়া গ্রামের ফরিদ খানের ছেলে বিল্লাল হোসেন খান (৫৫) ও একই এলাকার আকবর আলী খানের ছেলে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী মোবারক হোসেন খান (৩২)। তার সম্পর্কে চাচা-ভাতিজা।

টাঙ্গাইলের গোড়াই হাইওয়ে থানা পুলিশের এসআই মোতালেব হোসেন জানান, মোবারক হোসেন খান শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। প্রতিবন্ধী ভাতা পাওয়ার জন্য কার্ড করতে মঙ্গলবার সকালে তারা (বিল্লাল ও মোবারক) বাড়ি থেকে বের হন। এরপর তারা কালিয়াকৈর উপজেলা পরিষদ থেকে ফরম সংগ্রহ করেন। আরো প্রয়োজনী কাগজপত্র সংগ্রহ করতে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। পরে আবেদনের প্রেক্ষিতে দুইজনের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

আমিনুল ইসলাম/এআরএ/এবিএস