সাতক্ষীরায় বজ্রপাতে মৎস্যচাষির মৃত্যু
সাতক্ষীরার দেবহাটায় আবুল কাশেম (৪০) নামের এক মৎস্যচাষির বজ্রপাতে মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে দেবহাটা উপজেলার পাঁচপোতা গ্রামে ঘটে এ ঘটনা। আবুল কাশেম পাঁচপোতা গ্রামের মৃত বাবুর আলীর ছেলে।
স্থানীয় রমজান আলী বলেন, আমি খালে মাছ ধরছিলাম। তখন আবুল কাশেম ঘেরের কাছাকাছি পৌঁছালে আকর্ষিক বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এসময় ধোয়ার মতো উড়তে দেখে আশপাশের লোকজনকে বলি।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিসুজ্জামান জানান, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
আহসানুর রহমান রাজীব/জেডএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রবাসীর বাড়িতে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, হাত-পা বাঁধা পুত্রবধূ উদ্ধার
- ২ চোরাই গরু দিয়ে ইফতার, প্রবাসীর সম্পৃক্ততা নেই দাবি স্থানীয়দের
- ৩ ইভটিজিংয়ে বাধা দেওয়া নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু
- ৪ অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করলে আইনের কঠোর প্রয়োগ করবো: আইনমন্ত্রী
- ৫ ভূমি মন্ত্রণালয়কে আধুনিকায়ন করা হচ্ছে: ভূমি প্রতিমন্ত্রী