দুর্গাপূজায় ৬ দিন বন্ধ ভোমরা স্থলবন্দর
দুর্গাপূজা উপলক্ষে ছয়দিন বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।
উভয় দেশের ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকেও সরকারি ছুটির সঙ্গে মিল রেখে কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানানো হয়।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ভোমরা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য মাকসুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ উৎসব দুর্গাপূজা উপলক্ষে সকল প্রকার পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। ১৫ অক্টোবর থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় স্বাভাবিক হবে।
ভারত ও বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান মাকসুদ খান।
আহসানুর রহমান রাজীব/জেডএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রবাসীর বাড়িতে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, হাত-পা বাঁধা পুত্রবধূ উদ্ধার
- ২ চোরাই গরু দিয়ে ইফতার, প্রবাসীর সম্পৃক্ততা নেই দাবি স্থানীয়দের
- ৩ ইভটিজিংয়ে বাধা দেওয়া নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু
- ৪ অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করলে আইনের কঠোর প্রয়োগ করবো: আইনমন্ত্রী
- ৫ ভূমি মন্ত্রণালয়কে আধুনিকায়ন করা হচ্ছে: ভূমি প্রতিমন্ত্রী