সোনাইমুড়ীতে ১৪টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত
ব্যাপক জাল ভোট ও কেন্দ্র্র দখলের অভিযোগে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ১৪টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছেন স্ব স্ব কেন্দ্রের প্রিসাইডিং অফিসার।
স্থগিত হওয়া কেন্দ্রগুলো হলো- বজরা ইউনিয়নের ৮ নং শীলমুদ দারুল উলমু মাদরাসা, ৯ নং বগাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাটেশ্বর ইউনিয়নের ৭ নং উত্তর নাটেশ্বর আশরাফুল উলুম মাদরাসা, সোনাপুরের ৪ নং মেরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেওটি ইউনিয়নের ২ নং বাগপাঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জয়াগ ইউনিয়নের ভাওরকোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়, নদনা ইউনিয়নের ৪ নং দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫ নং উত্তর শাকতলা আছিয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়,৬ নং দক্ষিণ শাকতলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, চাষীরহাট ইউনিয়নের ৭ নং কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, অম্বরনগর ইউনিয়নের ২ নং হাজী জহির উদ্দিন বাড়ি ফোরকানিয়া মাদরাসা, ৩ নং অম্বরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪ নং অম্বরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫ নং পূর্ব অম্বরনগর কাসেম মিঝি বাড়ির সামনের মক্তব।
জেলা সিনিয়র নির্বাচন অফিসার মো. মনির হোসেন জাগো নিউজকে জানান, আরো কিছু কেন্দ্র্র স্থগিত হতে পারে।
মিজানুর রহমান/এসএস/এবিএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভোট চাইতে গিয়ে হেনস্তার প্রতিবাদে যশোরে জামায়াতের মহিলা শাখার বিক্ষোভ
- ২ তিন দফা জানাজা শেষে জামায়াত নেতা বাদলের দাফন সম্পন্ন
- ৩ পোস্টাল ব্যালটে জোরপূর্বক ভোট আদায়, পোস্ট মাস্টার বলছেন ভিত্তিহীন
- ৪ নিরপেক্ষ ভূমিকা পালন না করলে জনগণ মিডিয়াকেও লালকার্ড দেখাবে
- ৫ বিএনপিতে যোগ দিলেন খেলাফত মজলিসের অর্ধশতাধিক নেতাকর্মী