ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় ৮টি কেন্দ্রের ভোট স্থগিত : আটক ৪

প্রকাশিত: ১২:৩৯ পিএম, ০৭ মে ২০১৬

ভোটকেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাই, এজেন্টদের মারধর, অবাধে জাল ভোট, গুলি, ককটেল বিস্ফোরণ, ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে শনিবার কুমিল্লার ৪ উপজেলার ৪৩টি ইউনিয়নের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

ভোট চলাকালে জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের উত্তর চান্দলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ সমর্থিত দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনায় তাপস চন্দ্র দাস (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

এছাড়াও ব্যালট বাক্স ছিনতাই, কেন্দ্র দখল ও প্রিজাইডিং কর্মকর্তাদের সহায়তায় নৌকা প্রতীকে সিল মারার অভিযোগে চৌদ্দগ্রাম, ব্রাহ্মণপাড়ায় ২টি, চান্দিনায় ৪টি এবং মনোহরগঞ্জে ২টি ভোটকেন্দ্র স্থগিত করা হয়েছে।

এছাড়াও নৌকা প্রতীকে সিল মারায় সহায়তা করাসহ নানা অনিয়মের অভিযোগে চৌদ্দগ্রাম, মনোহরগঞ্জ, চান্দিনা ও ব্রাহ্মণপাড়ায় ৪ প্রিজাইডিং অফিসারকে আটক করা হয়েছে।

কামাল উদ্দিন/এসএস/আরআইপি

আরও পড়ুন