১০ম গ্রেডের পদমর্যাদাসহ ডিপ্লোমাধারীদের ছয় দাবি
মাদারীপুরে ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেডের পদমর্যাদা দেওয়াসহ ছয় দফা দাবিতে মানববন্ধন করেছেন টেকনোলজি ও ফার্মাসি শিক্ষার্থীরা।
সোমবার (২১ অক্টোবর) দুপুর ১২টায় মাদারীপুর প্রেসক্লাবের সামনে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মাসি ছাত্র সংগ্রাম পরিষদের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেডের পদমর্যাদা প্রদান, অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ সালের স্থগিত করা নিয়োগ প্রক্রিয়া চালু, গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেডের পদ সৃষ্টিপূর্বক চাকরিজীবীদের আনুপাতিক হাতে পদোন্নতির নিয়ম বহাল রেখে স্ট্যান্ডার্ড সেটআপ ও নিয়োগবিধিতে অন্তর্ভুক্ত করাসহ ছয় দাবি তুলে ধরেন।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদারীপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) শিক্ষার্থী আমির হামজা, পূর্ণ রায়, ফাহিম আলম প্রমুখ।
আয়শা সিদ্দিকা আকাশী/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বতন্ত্র প্রার্থীকে গুলি-গাড়ি ভাঙচুর, পাল্টাপাল্টি অভিযোগ
- ২ যারা জনগণকে ভোটবঞ্চিত করতে চান তাদের অবস্থান হবে দিল্লি: আসিফ মাহমুদ
- ৩ যারা স্বাধীনতায় বিশ্বাসী নয়, দেশের মানুষ তাদের সমর্থন করতে পারে না
- ৪ মুচলেকা দিয়ে যারা পালিয়ে ছিলেন তারা এখন চটকদার প্রতিশ্রুতি দিচ্ছেন
- ৫ জামায়াতকে সমর্থন করে সরে গেলেন গণঅধিকারের প্রার্থী বিন ইয়ামিন মোল্লা