হিলিতে পলিথিন কারখানা সিলগালা
দিনাজপুরের হিলিতে পলিথিন কারখানায় অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই স্থান থেকে এক হাজার ৮০০ কেজি পলিথিন তৈরির কাঁচামাল ও পলিথিন জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার ডাঙ্গাপাড়া বাজারে অভিযান চালিয়ে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়।
তিনি বলেন,পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন উৎপাদন, বিপণন ও ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সরকার। এ নিষিদ্ধ পণ্য উৎপাদন বন্ধে নিয়মিত অভিযানও চালানো হচ্ছে। তারই ধারাবাহিকতায় উপজেলার ডাঙ্গাপাড়া বাজারে একটি পলিথিন কারখানায় অভিযান চালিয়ে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মো. মাহাবুর রহমান/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাঙ্গামাটি থেকে বেওয়ারিশ কুকুর ভারতে পাচারের অভিযোগ
- ২ সাতক্ষীরায় নিষিদ্ধ আফ্রিকান মাগুরসহ ট্রাক আটক, ব্যবসায়ীকে জরিমানা
- ৩ সৈয়দপুরে আগুনে দুই ব্যাংকসহ পুড়লো ১০ প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষতি
- ৪ ইরানের হামলায় নিহত মৌলভীবাজারের সালেহ আহমেদের বাড়িতে শোকের মাতম
- ৫ চট্টগ্রামে জঙ্গলে গলা কাটা সেই শিশুটি মারা গেছে