শাজাহানপুরে কৃষকলীগ নেতা পিস্তলসহ গ্রেফতার
বগুড়ার শাজাহানপুরে রায়হান আলী (৩৩) নামে এক কৃষকলীগ নেতাকে বিদেশি পিস্তলসহ গ্রেফতার করেছে যৌথবাহিনী।
গ্রেফতার রায়হান উপজেলার আশেকপুর পশ্চিমপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি আশেকপুর ইউনিয়ন কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক।
শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে থানায় মামলা শেষে গ্রেফতার রায়হানকে আদালতে পাঠানো হয়েছে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার আশেকপুর গ্রামে কৃষকলীগ নেতা রায়হানের বাড়িতে যৌথবাহিনী অভিযান চালায়। এসময় একটি বিদেশি পিস্তলসহ তাকে গ্রেফতার করা হয়। রায়হানের বিরুদ্ধে আগের কোনো মামলা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
এএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাঙ্গামাটি থেকে বেওয়ারিশ কুকুর ভারতে পাচারের অভিযোগ
- ২ সাতক্ষীরায় নিষিদ্ধ আফ্রিকান মাগুরসহ ট্রাক আটক, ব্যবসায়ীকে জরিমানা
- ৩ সৈয়দপুরে আগুনে দুই ব্যাংকসহ পুড়লো ১০ প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষতি
- ৪ ইরানের হামলায় নিহত মৌলভীবাজারের সালেহ আহমেদের বাড়িতে শোকের মাতম
- ৫ চট্টগ্রামে জঙ্গলে গলা কাটা সেই শিশুটি মারা গেছে