মাদকাসক্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে তুলে দিলেন মা
নেত্রকোনার কলমাকান্দায় এক মাদকাসক্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে তুলে দিয়েছেন মা। মাদক সেবন ও বহনের অপরাধে শাহজাহান মিয়া (২৫) নামে ওই যুবককে ১২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার সন্ধ্যায় জেলার কলমাকান্দা সদর ইউনিয়নের মুক্তিচর এলাকায় ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করা হয়।
আদালত ও স্থানীয় সূত্র জানায়, মা সাজেদা খাতুনের অভিযোগের প্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম পুলিশের সহযোগিতায় সদরের মুক্তিচর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় শাহজাহান মিয়াকে হাতেনাতে আটক করে আদালতে হাজির করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্ত শাহজাহান মিয়া অপরাধ স্বীকার করে নেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী আদালত তাকে ১২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
এ সময় নগদ একশত টাকা জরিমানাও করা হয়। পরে রাতেই তাকে নেত্রকোনা জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। সাজাপ্রাপ্ত শাহজাহান মিয়া ওই উপজেলার পাঁচগাও গ্রামের শুকুর মাহমুদের ছেলে।
এইচ এম কামাল/এমআরএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রবাসীর বাড়িতে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, হাত-পা বাঁধা পুত্রবধূ উদ্ধার
- ২ চোরাই গরু দিয়ে ইফতার, প্রবাসীর সম্পৃক্ততা নেই দাবি স্থানীয়দের
- ৩ ইভটিজিংয়ে বাধা দেওয়া নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু
- ৪ অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করলে আইনের কঠোর প্রয়োগ করবো: আইনমন্ত্রী
- ৫ ভূমি মন্ত্রণালয়কে আধুনিকায়ন করা হচ্ছে: ভূমি প্রতিমন্ত্রী