সীমান্তে পৌনে ১ কোটি টাকার ভারতীয় শাড়িসহ যুবক আটক
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে পৌনে এক কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি ও একটি পিকআপ জব্দ করা হয়েছে। এসময় লিমন সিমসাং (৩৫) নামের এক যুবককে আটক করেছে বিজিবি।
বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার কাংশা ইউনিয়নের সীমান্তবর্তী ছোট গজনী এলাকা থেকে তাকে আটক করা হয়। লিমন ছোট গজনী গ্রামের মৃত অনীল মারাকের ছেলে।
সন্ধ্যায় ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ ৩৯ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম জানান, উদ্ধার শাড়ি ও পিকআপসহ আটক যুবককে ঝিনাইগাতী থানায় সোপর্দের প্রক্রিয়া চলছে।
ইমরান হাসান রাব্বী/এসআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাইবান্ধায় স্কুল শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
- ২ গাজীপুরে মাদরাসা শিক্ষার্থীসহ দুজনের আগুন পোড়া মরদেহ উদ্ধার
- ৩ প্রবাসীর বাড়িতে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, হাত-পা বাঁধা পুত্রবধূ উদ্ধার
- ৪ চোরাই গরু দিয়ে ইফতার, প্রবাসীর সম্পৃক্ততা নেই দাবি স্থানীয়দের
- ৫ ইভটিজিংয়ে বাধা দেওয়া নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু