সেতুর নিচে ভাসছিল নবজাতকের মরদেহ
ফরিদপুরের নগরকান্দায় সেতুর নিচ থেকে পলিথিন ব্যাগে ভাসমান অবস্থায় নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের দেলবাড়িয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দেলবাড়িয়া গ্রামে একটি সেতুর নিচে পলিথিন ব্যাগে ভাসছিল নবজাতকের মরদেহ। খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলী জানান, বাচ্চাটির বয়স আনুমানিক একমাস। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
এন কে বি নয়ন/এসআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ আর কোনো দলে যুক্ত হবো না বলে পদ ছাড়লেন আওয়ামী লীগ নেতা
- ২ কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘরে মিললো ড্রামভর্তি পেট্রোল
- ৩ গোয়ালঘরে জ্বালানো মশার কয়েল থেকে অগ্নিকাণ্ড, গবাদিপশুসহ পুড়েছে বসতঘর
- ৪ চতুর্থ দিনের মতো চলছে উদ্ধার অভিযান, সরানো হচ্ছে পন্টুন
- ৫ প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচার, কারাগারে জামায়াত নেতা