খুলনায় পরিবহন ধর্মঘট : দুর্ভোগে যাত্রীরা
তিন দফা দাবিতে খুলনা বিভাগের ১০ জেলায় ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ এ ধর্মঘট ডাক দিয়েছে।
সাতদিনের আল্টিমেটাম মেনে না নেয়ায় শনিবার প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব আবদুর রহিম বক্স দুদু এ পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছিলেন।
রোববার সকাল থেকে ধর্মঘট শুরু হওয়ায় বাস, ট্রাক, ট্রাংকলরি, কাভার্ড ভ্যানসহ সকল প্রকার যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন এ অঞ্চলের হাজার হাজার মানুষ।
প্রসঙ্গত, সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ ৫ জন নিহতের ঘটনায় দায়েরকৃত মামলা সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করে বিচার কাজ শেষ করা; নিহতদের পরিবারের পক্ষ থেকে ক্ষতিপূরণ চেয়ে দায়ের করা মামলা প্রত্যাহার এবং গ্রিন লাইন পরিবহনের নামে সিলেট জেলা ও দায়রা জজ আদালতে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে এ ধর্মঘটের ডাক দেয়া হয়।
মিলন রহমান/এসএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা