মেঘনায় ড্রেজার-বাল্কহেডসহ আটক ১৩
চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে দুটি ড্রেজার, একটি বাল্কহেডসহ ১৩ জনকে আটক করেছে কোস্টগার্ড।
রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এম ফজলুল হক।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১টা হতে বিকাল ৩টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক মতলব উত্তরের বেলতলি বাজার সংলগ্ন মেঘনা নদীতে অবৈধ ড্রেজার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন অবৈধভাবে বালু উত্তোলনকালে দুটি ড্রেজার, একটি বাল্কহেডসহ ১৩ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়। পরে জব্দকৃত ড্রেজার, বাল্কহেড এবং আটক ব্যক্তিদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেলতলি নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
শরীফুল ইসলাম/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাইবান্ধায় স্কুল শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
- ২ গাজীপুরে মাদরাসা শিক্ষার্থীসহ দুজনের আগুন পোড়া মরদেহ উদ্ধার
- ৩ প্রবাসীর বাড়িতে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, হাত-পা বাঁধা পুত্রবধূ উদ্ধার
- ৪ চোরাই গরু দিয়ে ইফতার, প্রবাসীর সম্পৃক্ততা নেই দাবি স্থানীয়দের
- ৫ ইভটিজিংয়ে বাধা দেওয়া নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু