ছাত্র-জনতার ওপর হামলা মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে
নড়াইলে ছাত্র-জনতার মিছিলে গুলি, বোমা বিস্ফোরণ ও মারধরের মামলায় সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট অচিন চক্রবর্তীর (৭০) জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আলমাছ হোসেন মৃধা এ আদেশ দেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, সদর উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও বর্তমান সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি, বোমা বিস্ফোরণ ও মারধরের অভিযোগে বছরের ১০ সেপ্টেম্বর মামলা করেন। মামলায় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি বিন মুর্তজা, তার বাবা গোলাম মুর্তজা স্বপনসহ ৯০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামি করে মামলা করেন। মামলায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অচিন চক্রবর্তীকে ৬ নম্বর আসামি করা হয়।
এ মামলায় মঙ্গলবার দুপুরে নড়াইল জেলা ও দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন অচিন চক্রবর্তী। তবে বিচারক আলমাছ হোসেন মৃধার জামিন আবেদন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
হাফিজুল নিলু/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তেল পাম্পে ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসদাচরণ, যুবকের কারাদণ্ড
- ২ চাঁপাইনবাবগঞ্জে হাম উপসর্গ নিয়ে একদিনে হাসপাতালে ভর্তি ৫০ শিশু
- ৩ ঘুমন্ত ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফিয়ে কনস্টেবলের মৃত্যু
- ৪ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ২
- ৫ মৃৎশিল্পীদের ব্যস্ততা তুঙ্গে, বৈশাখী উৎসব ঘিরে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন