ফেনীতে যৌথবাহিনীর অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়
ফেনীর ছাগলনাইয়ার মধুগ্রামে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে। তবে কেউ গ্রেফতার হয়নি।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে যৌথ বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার রাত ৯টায় মধুগ্রাম এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালায়। অভিযানে অংশ নেয় সেনাবাহিনী ও পুলিশ। মূলত মধুগ্রাম এলাকায় মাদক কারবারি মাসুদ রানা প্রকাশ পিস্তল রানাকে আটকের জন্য অভিযানটি পরিচালনা করা হয়। কিন্তু সেনাবাহিনীর উপস্থিতি টের পেরে রাস্তায় অস্ত্র ফেলে পালিয়ে যান তিনি। পরে ঘটনাস্থল থেকে ২টি দেশীয় রাইফেল, ১টি রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, উদ্ধার করা অস্ত্র ও গুলি থানায় হস্তান্তর করা হয়েছে।
আবদুল্লাহ আল-মামুন/জেডএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাইবান্ধায় স্কুল শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
- ২ গাজীপুরে মাদরাসা শিক্ষার্থীসহ দুজনের আগুন পোড়া মরদেহ উদ্ধার
- ৩ প্রবাসীর বাড়িতে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, হাত-পা বাঁধা পুত্রবধূ উদ্ধার
- ৪ চোরাই গরু দিয়ে ইফতার, প্রবাসীর সম্পৃক্ততা নেই দাবি স্থানীয়দের
- ৫ ইভটিজিংয়ে বাধা দেওয়া নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু