ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

তানোরে যুবককে গলাকেটে হত্যা

প্রকাশিত: ০৫:০৮ এএম, ১৭ মে ২০১৬

রাজশাহীর তানোরে মুক্তার (২৫) নামে এক যুবককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার হারদো সিলিংপুর এলাকার একটি আমবাগান থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মুক্তার একই এলাকার মৃত জালালের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকালে জমিতে কাজ করতে যাওয়ার সময় কয়েকজন তার মরদেহ আমবাগানে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে এ ঘটনায় কাউকে আটক করেনি পুলিশ।

তানোর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলার পেছনে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলের আশেপাশের লোকজনদের জিজ্ঞাসাবাদ চলছে। পরে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

শাহরিয়ার অনতু/এফএ/পিআর

আরও পড়ুন