বাসের ছাদ থেকে পড়ে দুই যুবকের মৃত্যু
ফাইল ছবি
বগুড়ায় যাত্রীবাহী বাসের ছাদ থেকে পড়ে অজ্ঞাত দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার মদনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে যাচ্ছিল। বাসটির ছাদের ওপর বেশ কয়েকজন যাত্রী ছিল। মদনপুর এলাকায় পৌঁছালে বাসটি মহাসড়কের পূর্বপাশে চলে আসে। এ সময় মহাসড়কের পাশে অবস্থিত গাছের ডালের সঙ্গে ধাক্কা লেগে দুই যুবক ছাদ থেকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
শেরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বুলবুল ইসলাম জানান, বাসটি আটক করা যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।
লিমন বাসার/এসএস/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জুলাই বিপ্লবে পুলিশসহ সব হত্যাকাণ্ডের আইন অনুযায়ী ব্যবস্থা: আইজিপি
- ২ ‘তেল নেই’ ব্যানার ঝুলানো ফিলিং স্টেশনে মিললো ৯ হাজার লিটার তেল
- ৩ নাব্য সংকটে বন্ধ নৌচলাচল, মাইলের পর মাইল হেঁটে বালুচর পাড়ি
- ৪ এক হোটেলে দুই দিনে সারাবছরের বিক্রি
- ৫ বাড়িতে ডেকে নিয়ে বিএনপির ৬ সমর্থককে কুপিয়ে জখম করলেন ছাত্রলীগ নেতা