বকেয়া বেতনের দাবিতে কুমিল্লা ইপিজেডে শ্রমিকদের বিক্ষোভ
বকেয়া বেতনের দাবিতে কুমিল্লা ইপিজেডের একটি জ্যাকেট কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করছে। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে ওয়াসিস হাইটেক ফুটওয়ার লিমিটেডের কারখানার প্রায় তিন হাজার শ্রমিক ইপিজেডের প্রধান ফটকের সামনের রাস্তা বন্ধ করে বিক্ষোভ শুরু করেছে।
কারখানার শ্রমিক হাবিব, রনি, তোফায়েল জানান, গত এপ্রিল মাসের বেতন ১০ মে পরিশোধ করার কথা থাকলেও আজও বেতন পরিশোধ না করায় শ্রমিকরা বিক্ষোভসহ আন্দোলন শুরু করেছে। তারা ইপিজেডের সামনে রাস্তায় অবরোধ করে বিক্ষোভ করছে। রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিক্ষোভ চলছিল।
এ বিষয়ে জানাতে কারখানার দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি।
কুমিল্লা ইপিজেডের জিএম মেহেবুব আলী মুঠোফোনে জাগো নিউজকে জানান, বকেয়া বেতনের জন্য শ্রমিকরা আন্দোলন করছে বলে শুনেছি, বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
কামাল উদ্দিন/এআরএ/আরআইপি