ছাত্র আন্দোলন
স্মৃতিরক্ষায় ফেনীতে নির্মিত হচ্ছে ‘শহীদ চত্বর’
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মৃতি রক্ষায় ফেনী শহরের হাসপাতাল মোড়ে ‘শহীদ চত্বর’ নির্মাণের উদ্যোগ নিয়েছে ফেনী পৌরসভা।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে পৌরসভার প্রশাসক গোলাম মো. বাতেন নির্মাণকাজের উদ্বোধন করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পৌরসভার রাজস্ব তহবিল থেকে ২৬ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য চত্বরে শহীদদের নাম ও ফলক থাকবে। আগামী দুমাসের মধ্যে এটির নির্মাণকাজ শেষ হবে।
নির্মাণকাজ উদ্বোধন অনুষ্ঠানে ৪ আগস্ট শহরের মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাতবরণকারী ইসতিয়াক আহমেদ শ্রাবণের বাবা নেছার আহমেদ ছাড়াও ছাত্র প্রতিনিধি আরমান হোসেন রাফি, সোহরাব হোসেন শাকিল, সালেহ উদ্দিন শাওন, স্থপতি মোশারফ হোসেন সাগর প্রমুখ উপস্থিত ছিলেন।
ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব উদযাপনে পৌরসভার পক্ষ থেকে শহীদ চত্বর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
আবদুল্লাহ আল-মামুন/এসআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাইবান্ধায় স্কুল শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
- ২ গাজীপুরে মাদরাসা শিক্ষার্থীসহ দুজনের আগুন পোড়া মরদেহ উদ্ধার
- ৩ প্রবাসীর বাড়িতে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, হাত-পা বাঁধা পুত্রবধূ উদ্ধার
- ৪ চোরাই গরু দিয়ে ইফতার, প্রবাসীর সম্পৃক্ততা নেই দাবি স্থানীয়দের
- ৫ ইভটিজিংয়ে বাধা দেওয়া নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু