ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কালীগঞ্জে রক্তমাখা নবজাতক উদ্ধার

প্রকাশিত: ০২:৩৭ পিএম, ১৯ মে ২০১৬

গাজীপুরের কালীগঞ্জে রক্তমাখা একদিনের অজ্ঞাত জীবিত নবজাতকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়ক সংলগ্ন থেকে নবজাতকটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মূলগাঁও গ্রামের সিদ্দিকুর রহমান খান ওই সড়ক দিয়ে যাওয়ার পথে কান্নার শব্দ শুনতে পায়। কাছে গিয়ে রক্তমাখা একটি নবজাতকের দেখতে পেয়ে কালীগঞ্জ থানায় খবর দেয়।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. আজিজুর রহমান নবজাতকটিকে উদ্ধার করেন। পরে ওই গ্রামের মোবারক হোসেনের স্ত্রী কবিতা বেগমের সহযোহীতায় নবজাতকটিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। স্থানীয়দের ধারণা বাইপাস সড়কের পার্শ্বে কেউ গাড়ি করে এসে ফেলে রেখে গেছে।

মূলগাঁও গ্রামের কবিতা ও মোবারক জানান, তারা বিয়ে করেছেন প্রায় ১০ বছর। কিন্তু তাদের ঘরে কোন সন্তান নেই। তাই তারা নবজাতকটি লালন-পালনের দায়িত্ব নিতে চান। তারা আরো বলেন, নবজাতকটির পরিচয় পাওয়া গেলে তাকে তার অভিভাবকদের হাতে তুলে দিবে।     
    
কালীগঞ্জ পৌর মেয়র মো. লুৎফুর রহমান জানান, মানবিক কারণে নবজাতটির দায়িত্বভার মূলগাঁও গ্রামের কবিতা ও মোবারক দম্পতিকে দেয়া হয়েছে। বর্তমানে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই নবজাতকের চিকিৎসা চলছে। নবজাতটির সঠিক পরিচয় পেলে তাকে অভিভাবকদের হাতে তুলে দেয়া হবে বলেও জানান তিনি।

আব্দুর রহমান আরমান/এআরএ/এবিএস