মাদারীপুরে শেখ মুজিবের ম্যুরাল ও আ’লীগ কার্যালয় ভাঙচুর
মাদারীপুর শহরে আওয়ামী লীগের জেলা কার্যালয় দ্বিতীয়বার ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। এসময় ছাত্র-জনতা বিক্ষোভও করে।
এর আগে দুপুরে শহরের পুরান বাজার এলাকায় ছাত্র-জনতা মিছিল বের করে। এরপর মাদারীপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর চালানো হয়।
মাদারীপুর জেলা পরিষদ ও সদর উপজেলা পরিষদে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরালও ভেঙে ফেলা হয়।

এসময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলেন সভাপতি শাহাদাত হাওলাদার, জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারীসহ বিভিন্ন ইউনিটের নেতারা।
এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুনকে মোবাইলে কল দিলে তিনি রিসিভ করেননি। তাই বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
আয়শা সিদ্দিকা আকাশী/জেডএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ময়লার স্তূপে দাঁড়িয়ে নির্বাচনি ইশতেহার ঘোষণা করলেন এনসিপি প্রার্থী
- ২ রাঙ্গামাটির দুর্গম কেন্দ্রে হেলিকপ্টারে গেলো ভোটের সরঞ্জাম
- ৩ আমরা সংস্কার চাই, সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাই: ফখরুল
- ৪ মিয়ানমার থেকে ছোড়া গুলিতে নিহত শিশু হুজাইফার দাফন সম্পন্ন
- ৫ বিএনপি-আ’লীগ দুই দলই জাতীয় পার্টিকে দুর্বল করেছে