মিরসরাইয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙে দিলো ছাত্র-জনতা
ছবি- সংগৃহীত
চট্টগ্রামের মিরসরাই উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে দিয়েছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা, জাতীয় নাগরিক কমিটির ব্যানারে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করে।
এ সময় উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। তারা ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
মিরসরাই বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি আসিফ বলেন, মিরসরাই উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত শেখ মজিবুর রহমানের ম্যুরাল বৈষম্যবিরোধী ছাত্র-জনতা, জাতীয় নাগরিক কমিটির সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের কর্মীদের সমন্বয়ে ভাঙচুর করা হয়েছে। আমরা ফ্যাসিবাদের কোনো চিহ্ন বাংলার মাটিতে রাখবো না।
এম মাঈন উদ্দিন/এমআরএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা, পালিয়েও শেষ রক্ষা হলো না রিহাতের
- ২ চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ভবনের মালামাল লুট
- ৩ বরগুনায় জলদস্যু নির্মূলের দাবিতে জেলে-ট্রলার মালিকদের মানববন্ধন
- ৪ টিএসসিতে লাঠি হাতে তেড়ে আসা তরুণ গাজীপুরে হত্যা মামলার প্রধান আসামি
- ৫ ঘুসের টাকাসহ সোনাগাজীর পিআইও দুদকের হাতে আটক