সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়ি ভাঙচুর
ছবি- সংগৃহীত
সারাদেশের মতো কিশোরগঞ্জেও বিক্ষুব্ধ ছাত্র-জনতা সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়ি ও জেলা আওয়ামী লীগ অফিস ভাঙচুর-অগ্নিসংযোগ করেছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে প্রথমে কিশোরগঞ্জ শহরের খরপট্টি এলাকায় আওয়ামী লীগের অফিস এক্সকাভেটর দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
- আরও পড়ুন
- শেখ মুজিবের ভাঙা বাড়ি থেকে যে যা পারছেন নিয়ে যাচ্ছেন
- ফেনীতে সাবেক এমপি আলাউদ্দিন নাসিমের বাড়িতে অগ্নিসংযোগ
পরে একই এলাকার জেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম টিটুর বহুতল ভবনের তালা ভেঙে বাড়িতে ভাঙচুর চালায়।
এরপর বিক্ষুব্ধ ছাত্র-জনতা একই এলাকায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়ির গেট ও দরজা ভেঙে একটি মোটরসাইকেলে আগুন দেয়।
এসকে রাসেল/এমআরএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ভবনের মালামাল লুট
- ২ বরগুনায় জলদস্যু নির্মূলের দাবিতে জেলে-ট্রলার মালিকদের মানববন্ধন
- ৩ টিএসসিতে লাঠি হাতে তেড়ে আসা তরুণ গাজীপুরে হত্যা মামলার প্রধান আসামি
- ৪ ঘুসের টাকাসহ সোনাগাজীর পিআইও দুদকের হাতে আটক
- ৫ পাবনায় হাটের টেন্ডার জমা দেওয়ায় জামায়াত নেতাকে মারধরের অভিযোগ