ভিডিও ENG
  1. Home/
  2. অর্থনীতি

টানা চারদিনের ছুটিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৪:০২ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৫

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজারে টানা চারদিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সূত্র অনুযায়ী, ১ অক্টোবর নির্বাহী আদেশে সাধারণ ছুটি থাকবে। এরপর ২ অক্টোবর, বৃহস্পতিবার বিজয়া দশমী উপলক্ষে আরেকদিন ছুটি থাকবে। ৩ অক্টোবর শুক্রবার ও ৪ অক্টোবর শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় মোট চারদিন আর্থিক খাতের কার্যক্রম বন্ধ থাকবে।

ছুটি শেষে আগামী ৫ অক্টোবর থেকে ব্যাংক ও পুঁজিবাজারে স্বাভাবিক লেনদেন শুরু হবে।

ইএআর/এমএএইচ/জেআইএম