ফেব্রুয়ারির প্রথম সাতদিনে প্রবাসী আয় ৯৬৭৫ কোটি টাকা
ফাইল ছবি
চলতি মাস ফেব্রুয়ারির প্রথম সাতদিনে ৭৯ কোটি ৩০ লাখ ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে দেশে। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) এর পরিমাণ ৯ হাজার ৬৭৪ কোটি ৬০ লাখ টাকা।
এটি গত বছরের একই সময়ের চেয়ে ১৩ কোটি ৮০ লাখ ডলার বা প্রায় এক হাজার ৬৮৪ কোটি টাকা বেশি এসেছে। গত বছরের একই সময়ে এসেছিল ৬৫ কোটি ৫০ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা যায়।
বাংলাদেশ ব্যাংকে নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, চলতি মাস ফেব্রুয়ারির প্রথম ৭ দিনে ৭৯৩ মিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৬৫৫ মিলিয়ন মার্কিন ডলার। সে হিসাবে চলতি বছরের ৭ ফেব্রুয়ারি পর্যন্ত মাসভিত্তিক প্রবৃদ্ধি ২১ শতাংশ।
এছাড়া জুলাই ২০২৫ থেকে ৭ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত ২০২২৬ মিলিয়ন (২০২২ কোটি ৬০ লাখ) মার্কিন ডলার এসেছে। এটি জুলাই ২০২৪ থেকে ৭ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত এসেছিল ১৬৬১৭ মিলিয়ন (১৬৬১ কোটি ৭০ লাখ ডলার) মার্কিন ডলার। সে হিসাবে চলতি ২০২৫–২৬ অর্থবছরে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত প্রবৃদ্ধি ২১ দশমিক ৭ শতাংশ।
সদ্যবিদায়ী জানুয়ারি মাসের পুরো সময়ে ৩.১৭ বিলিয়ন বা ৩১৭ কোটি ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) এর পরিমাণ ৩৮ হাজার ৬৭৪ কোটি টাকা।
ইএআর/এমএএইচ/
সর্বশেষ - অর্থনীতি
- ১ বিকাশ, নগদ, রকেটে একবারে হাজারের বেশি টাকা পাঠানো যাবে না
- ২ আন্তর্জাতিক মানের বন্দর ছাড়া বিদেশি বিনিয়োগ আসবে না: আশিক চৌধুরী
- ৩ স্মারক স্বর্ণ মুদ্রার দাম একলাফে বাড়লো ৫৫ হাজার টাকা
- ৪ এনআইবি ও আইসিডিডিআরবির মধ্যে সমঝোতা চুক্তি সই
- ৫ ‘বাস্তবসম্মত নয়’ জানিয়ে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন প্রস্তাব স্থগিত