ভিডিও ENG
  1. Home/
  2. অর্থনীতি

গোয়ায় কিউএস ইন্ডিয়া সামিটে এআইইউবির অংশগ্রহণ

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০:৩০ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৬

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ভারতের গোয়ায় গত ১-৩ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত কিউএস ইন্ডিয়া সামিট ২০২৬-এ অংশগ্রহণ করেছে।

আন্তর্জাতিক সম্পৃক্ততা জোরদার এবং বৈশ্বিক উচ্চশিক্ষা সহযোগিতার প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করতেই এ সম্মেলনে অংশ নেয় বিশ্ববিদ্যালয়টি।

সামিটে এআইইউবির প্রতিনিধিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম এবং জনসংযোগ বিভাগের প্রধান আবু মিয়া আকন্দ তুহিন। সম্মেলনে বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, নীতিনির্ধারক, শিক্ষাবিদ ও উচ্চশিক্ষা বিশেষজ্ঞরা অংশ নেন।

তিন দিনব্যাপী এই সামিটে আন্তর্জাতিকায়ন, শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ, উদ্ভাবন, গবেষণা সহযোগিতা এবং বৈশ্বিক র‌্যাংকিংসহ উচ্চশিক্ষার বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এআইইউবির নেতৃত্বের এই অংশগ্রহণ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষ, বৈশ্বিক সংযোগ এবং শিক্ষা ও গবেষণায় মানোন্নয়নের কৌশলগত অগ্রাধিকারের প্রতিফলন।

কিউএস ইন্ডিয়া সামিটে অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখা এবং আঞ্চলিক ও বৈশ্বিক উচ্চশিক্ষা সংলাপে সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি আরও জোরালো করেছে এআইইউবি।

এমআরএম/এমএস