ভিডিও ENG
  1. Home/
  2. অর্থনীতি

১১ ব্যাংক থেকে ১৭১ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৭:০৭ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৬

দেশের ১১ বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ১৭ কোটি ১০ লাখ (১৭১ মিলিয়ন) মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ক্রয় করা এসব ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা। ডলার কেনার ক্ষেত্রে কাট–অফ হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা।

বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে সোমবার (৯ ফেব্রুয়ারি) ১৯ বাণিজ্যিক ব্যাংক থেকে ২০ কোটি ৯০ লাখ (২০৯ মিলিয়ন) মার্কিন ডলার কিনেছিল বাংলাদেশ ব্যাংক। আর বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ১৬ বাণিজ্যিক ব্যাংক থেকে ১৯ কোটি ৬৫ লাখ (১৯৬.৫ মিলিয়ন) মার্কিন ডলার, বুধবার (৪ ফেব্রুয়ারি) ১৬ বাণিজ্যিক ব্যাংক থেকে ১৭ কোটি ১০ লাখ (১৭১ মিলিয়ন) মার্কিন ডলার এবং রোববার (২ ফেব্রুয়ারি) ১৬ বাণিজ্যিক ব্যাংক থেকে অতিরিক্ত ২১ কোটি ৮৫ লাখ (২১৮.৫০ মিলিয়ন) মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এসব ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা।

এসব ডলার কেনার ফলে ফেব্রুয়ারি মাসে মোট ক্রয়ের পরিমাণ দাঁড়াল ৯৬৬ মিলিয়ন বা ৯৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। আর চলতি ২০২৫–২৬ অর্থবছরে মোট ক্রয় দাঁড়াল ৪৮৯৯.৫০ মিলিয়ন (৪৮৯ কোটি ৯৫ লাখ) মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, আজ আমরা ১১টি বাণিজ্যিক ব্যাংক থেকে ১২২.৩০ টাকা কাট-অফ রেটে মোট ১৭১ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করেছি। ফলে চলতি ফেব্রুয়ারি মাসে মোট ক্রয়ের পরিমাণ দাঁড়াল ৯৬৬ মিলিয়ন মার্কিন ডলার এবং ২০২৫–২৬ অর্থবছরে মোট ৪৮৯৯.৫০ মিলিয়ন মার্কিন ডলার।

ইএআর/এমআইএইচএস