ভিডিও ENG
  1. Home/
  2. অর্থনীতি

রমজানে শেয়ারবাজারে লেনদেন ১০টা থেকে ১টা ৪০ মিনিট পর্যন্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১০:৩৬ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

আসন্ন পবিত্র রমজান মাসে দেশের শেয়ারবাজারে লেনদেন শুরু হবে সকাল ১০ থেকে, যা চলবে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত। সোমবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়েছে।

বর্তমানে শেয়ারবাজারে সকাল ১০টা থেকে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত লেনদেন হয়। রোজার পর ঈদের ছুটি শেষে আবার এই সময় অনুযায়ী লেনদেন হবে।

রমজানে লেনদেনের সময়সূচির বিষয়ে ডিএসই জানায়, শেয়ারবাজারে সকাল ১০টা থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত লেনদেন হবে। আর ১টা ৪০ মিনিট থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত ১০ মিনিট পোস্ট ক্লোজিং সেশন থাকবে।

পোস্ট ক্লোজিং সেশনে নতুন দাম প্রস্তাব করা যাবে না। তবে দিনের ক্লোজিং দামে বিনিয়োগকারীরা শেয়ার ও ইউনিট ক্রয় বা বিক্রয় করতে পারবেন।

এদিকে, রমজান মাসে ডিএসইর অফিসিয়াল কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

এমএএস/একিউএফ