গণমানুষের কথা ভেবে উইনারের ঈদ কালেকশন
নতুন কালেকশন নিয়ে হাজির হয়েছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড উইনার স্টাইল, ছবি: জাগো নিউজ
ঈদ সামনে রেখে নতুন কালেকশন নিয়ে হাজির হয়েছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড উইনার স্টাইল। শীতের শেষ ও গরমের শুরুর সময়কে বিবেচনায় রেখে এবারের ঈদ কালেকশনে আরামদায়ক ও আবহাওয়া উপযোগী পোশাকে গুরুত্ব দেওয়া হয়েছে। রাজধানীসহ দেশের ১৮টি আউটলেটে সব বয়সী মানুষের পোশাক মিলবে। কেনা যাচ্ছে অনলাইন থেকেও। প্রতিষ্ঠানটি গণমানুষের চাহিদা, রুচি ও সামর্থ্যকে প্রাধান্য দিচ্ছে, দাম নির্ধারণ করা হয়েছে সেভাবেই। দেশীয় পোশাক ব্র্যান্ড উইনার এ তথ্য জানিয়েছে।
উইনারের ব্র্যান্ড ম্যানেজার রাজু আহমেদ জাগো নিউজকে জানান, এবারের ঈদ এমন এক সময়ে এসেছে যখন শীতের শেষ এবং গরমের শুরু। তাই পোশাক নির্বাচনে আরাম ও আবহাওয়ার উপযোগিতা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই বিষয়টি মাথায় রেখেই উইনার স্টাইল তাদের নতুন ঈদ কালেকশন সাজিয়েছে।
তিনি বলেন, ঈদ মানেই ছেলেদের জন্য পাঞ্জাবি। তাই এবারের কালেকশনে ছেলেদের পাঞ্জাবিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিভিন্ন রং, কাট ও এমব্রয়ডারি ডিজাইনের পাঞ্জাবি থাকছে, যা নামাজ, দাওয়াত কিংবা সারাদিনের ঈদের আড্ডার জন্য উপযোগী।
‘ফ্যাব্রিক হিসেবে ব্যবহার করা হয়েছে আরামদায়ক কটন উপাদান, যা গরমে স্বস্তি বজায় রাখবে এবং হালকা ঠাণ্ডাতেও মানানসই হবে। পাশাপাশি সলিড ও প্রিন্টেড টি-শার্ট, পোলো শার্ট, ডেনিম প্যান্ট, গ্যাবার্ডিন প্যান্ট, ফর্মাল ও ক্যাজুয়াল আউটফিটও থাকছে কালেকশনে। এছাড়াও ব্র্যান্ডটির প্রধান প্রোডাক্ট ইনারওয়্যার—বক্সার ও ভেস্টেও আনা হয়েছে নতুনত্ব, যা তরুণদের জন্য স্মার্ট ও কমফোর্টেবল অপশন তৈরি করেছে।’
মেয়েদের কালেকশন সম্পর্কে রাজু আহমেদ বলেন, ‘এবারের কালেকশনে হালকা, শ্বাস-প্রশ্বাসযোগ্য ও আরামদায়ক ফ্যাব্রিক ব্যবহারে গুরুত্ব দেওয়া হয়েছে। মেয়েদের জন্য রাখা হয়েছে ট্রেন্ডি ডিজাইনের ওয়ান পিস, কর্ড সেট, থ্রি পিস সেট এবং ফ্যাশন টপস। গরমের কথা মাথায় রেখে কটন ও নিট ফ্যাব্রিক ব্যবহার করা হয়েছে, যা দীর্ঘ সময় পরিধানে স্বস্তি দেবে। স্লিভ ডিজাইনেও রাখা হয়েছে বৈচিত্র্য। কোয়ার্টার ও ফুল স্লিভ—দুই ধরনের অপশন রাখা হয়েছে, যাতে আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সহজেই মানিয়ে নেওয়া যায়।’
শিশুদের জন্যও রাখা হয়েছে আলাদা আয়োজন। শিশুদের কালেকশনে রয়েছে কটন পাঞ্জাবি, শার্ট, পোলো শার্ট, টি-শার্ট, ডেনিম প্যান্ট ও গ্যাবার্ডিন প্যান্টসহ আরামদায়ক পোশাক। হালকা এমব্রয়ডারি ও উৎসব উপযোগী ডিজাইন ঈদের আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলবে।
রাজু আহমেদ আরও বলেন, এবারের ঈদ কালেকশনে এমন কিছু ফ্যাব্রিক ব্যবহার করা হয়েছে, যা গরমে স্বস্তি দেবে এবং একই সঙ্গে হালকা শীতের আমেজও বজায় রাখবে।
উইনার স্টাইলের এই ঈদ কালেকশন ঢাকার আউটলেটসহ সারা দেশে ব্র্যান্ডটির ১৮টি আউটলেটে পাওয়া যাবে। পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্ম থেকেও অর্ডার করা যাবে এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারির সুবিধা রয়েছে। বাংলাদেশের আবহাওয়া, সংস্কৃতি ও ক্রেতাদের ক্রয়ক্ষমতাকে বিবেচনায় রেখে এবারের ঈদ আয়োজন সাজিয়েছে উইনার। ব্র্যান্ডটি তাদের কালেকশনে অতিরিক্ত প্রিমিয়াম মূল্য নির্ধারণ না করে ‘গণমানুষকে’ প্রাধান্য দিয়েছে। ফলে মধ্যবিত্ত ও সাধারণ ক্রেতারাও স্বাচ্ছন্দ্যে ঈদের পোশাক কিনতে পারবেন বলে আশা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
ইএইচটি/এমএমএআর