বে-মিয়াদি হলো ‘এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড’
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ‘এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড’-কে মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড থেকে বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডে রূপান্তরের প্রস্তাব অনুমোদন করেছে।
মঙ্গলবার (১০ মার্চ) কমিশনের সভাকক্ষে বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০০২তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠক শেষে বিএসইসির পরিচালক ও মুখপাত্র জানান, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড-এর মেয়াদ ১০ বছর পূর্ণ হওয়ায় ইউনিটধারীদের মতামত এবং ফান্ডটির ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি’র আবেদনের পরিপ্রেক্ষিতে এ রূপান্তরের অনুমোদন দেওয়া হয়েছে। একইসঙ্গে ফান্ড সংশ্লিষ্ট অন্যান্য প্রয়োজনীয় দলিলাদিও কমিশন অনুমোদন করেছে।
রূপান্তরিত বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড ‘এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড’-এর প্রাথমিক আকার নির্ধারণ করা হয়েছে ৫০ কোটি টাকা।
ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছে স্ট্র্যাটেজিক ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড। এছাড়া ট্রাস্টি ও সম্পদ সংরক্ষণকারী প্রতিষ্ঠান হিসেবে যথাক্রমে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি এবং কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি দায়িত্ব পালন করছে।
এমএএস/এমআরএম